× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ  নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল ইসলাম, এ বি এম ইকবাল হোসেন রাজু, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.