‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই লিডার ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই ইকোসিস্টেমের সম্প্রসারণ বিশেষভাবে সকলের সামনে তুলে ধরেছে। “পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স” থিমের এই প্রদর্শনীতে দেখানো হয়েছে, কীভাবে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট অ্যাকসেসরিজকে একত্রে সংযুক্ত করে একটি নিখুঁত ও সম্মিলিত অভিজ্ঞতা গড়ে তোলা যায়। এ প্রদর্শনীতে শক্তিশালী এআই ফিচারকে ব্যবহারিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন ডিজিটাল জীবনের মান উন্নয়নের ওপর ফোকাস রাখা হয়েছে।
এই প্রদর্শনীতে নতুন ক্যামন ৫০ সিরিজ ও পোভা ৮ সিরিজের স্মার্টফোনগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ক্যামন ৫০ সিরিজ টেকনোর এআই-ভিত্তিক ইমেজিং এবং নির্ভরযোগ্য দৈনন্দিন পারফরম্যান্সের ওপর বেশি জোর দিয়েছে। উন্নত ক্যামেরা সিস্টেম, এআই টুল এবং উচ্চ মানের পারফরম্যান্স প্রসেসরের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে প্রিয় মুহূর্তগুলো ধারণ, কন্টেন্ট তৈরি এবং প্রতিদিনের অন্যান্য কাজ আরও স্মার্টলি করতে পারবেন। এই সিরিজে প্রফেশনাল-গ্রেড ক্যামেরা হার্ডওয়্যার, টেকনো এআই টুলকিট ও এলা অ্যাসিস্ট্যান্টকে এক ছাতার নিচে আনা হয়েছে, যার ফলে স্মার্টফোনে সরাসরি স্মার্ট ফটোগ্রাফি ও প্রোডাক্টিভিটি—উভয় ধরনের সুবিধাই পাওয়া যায়।
ইমেজিং ফ্ল্যাগশিপের পাশাপাশি এখানে থাকছে পারফরম্যান্স-বেসড পোভা ৮ সিরিজ। এই সিরিজের লাইন-আপে সবচেয়ে এগিয়ে থাকছে পোভা কার্ভ ২ ফাইভ-জি। ডিভাইসটির স্লিম বডিতে আছে একটি বড় ব্যাটারি, স্মুথ হাই-রেজোলিউশন ডিসপ্লে এবং এআই পাওয়ারড কিছু টুল, যাতে গেমিং, বিনোদন এবং দৈনন্দিন যোগাযোগে যোগ হয় অনন্য মাত্রা। ডিভাইসটিতে উন্নত মানের কানেক্টিভিটি এবং ভিজ্যুয়াল প্রযুক্তিও রয়েছে, যাতে করে আধুনিক জীবনযাপনে মোবাইল ফোন আরও বেশি প্রয়োজনীয় সঙ্গী হয়ে উঠতে পারে।
ব্যক্তিগত ডিভাইস ছাড়াও টেকনো’র একটি বিস্তৃত এআইওটি ইকোসিস্টেম সম্পর্কে জানা যায়, যাতে পণ্যগুলো পাশাপাশি নিখুঁতভাবে সংযুক্ত হয়ে কাজ করতে পারে। প্রদর্শনীতে টেকনোর সম্পূর্ণ মেগাবুক ল্যাপটপ সিরিজের পাশাপাশি টেকনোর সর্বশেষ এআই-যুক্ত মেগাপ্যাড ট্যাবলেটও দেখানো হয়। এছাড়া টেকনো ট্রু ২ ও ব্লু-ইয়ার ২ ইয়ারফোন, ওয়াচ সিরিজ ১এস এবং এআই লাইফ সিরিজসহ বিভিন্ন অ্যাকসেসরিজও সকলের সামনে উপস্থাপন করা হয়েছে। এগুলো টেকনোর আপডেটেড ওয়ানলিপ ইকোসিস্টেমের মাধ্যমে একত্রে কাজ করে ও একটি স্মার্ট ও সংযুক্ত অভিজ্ঞতার জন্ম দেয়।
তোনিনো ল্যাম্বরগিনি-এর সাথে অংশীদারিত্বে টেকনো এবার আধুনিক প্রযুক্তি এবং আইকনিক ইতালিয়ান ডিজাইনের সমন্বয়ে তৈরি এক্সক্লুসিভ কিছু কো-ব্র্যান্ডেড পণ্য বাজারে আনছে। এই যুগলবন্দীর প্রথম পণ্য হলো তোনিনো ল্যাম্বরগিনি টেকনো ডাইরেক্ট গেমিং পিসি এবং টেকনো পোভা মেটাল লিমিটেড এডিশন ফোন। এছাড়া ভবিষ্যতে ল্যাপটপ, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইসেও এই অংশীদারিত্ব সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রদর্শনীর একটি প্রধান আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন টেকনোলজি, যা ভবিষ্যতের স্মার্টফোনের জন্য একটি সম্পূর্ণ নতুন ধারণা। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স, গেমিং অ্যাকসেসরিজ বা অন্যান্য হার্ডওয়্যার মডিউল ম্যাগনেটিক্যালি সংযুক্ত করতে পারবেন। এসব ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের কার্যকারিতা নিশ্চিত করার মাধ্যমে টেকনো এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, যার ফলে স্মার্টফোনগুলো ব্যক্তির চাহিদার ওপর নির্ভর করে কাস্টমাইজ এবং আপডেট করা যাবে।
ছাড়াও, টেকনো তাদের পোভা ইকোসিস্টেম কনসেপ্টটি বিস্তারিতভাবে দেখিয়েছে, যা ভবিষ্যতে গেমিং ও বিনোদনের জন্য একটি সম্পূর্ণ সমাধানের ধারণা তুলে ধরে। এতে রয়েছে পোভা মেটাল গেমিং অ্যাকসেসরিজ, গেম কন্ট্রোলার এবং পার্সোনালাইজড ইয়ারফোন। এগুলো সবই পোভা-এর অনন্য ডিজাইন ডিএনএ অনুযায়ী তৈরি। একইসঙ্গে টেকনো এই প্রদর্শনীতে আর্ম লিমিটেড-এর সাথে তাদের অংশীদারিত্বের অন্যতম একটি অংশ ‘এস-সাইড এআইজিসি প্রিভিউ কনসেপ্ট’ প্রযুক্তির চমকও দেখিয়েছে। কাস্টমাইজড স্টাইল ট্রান্সফার প্রিভিউ প্রযুক্তিতে অ্যালগরিদমিক অপ্টিমাইজেশন ব্যবহার করা হয়, যাতে করে ভিডিও ফ্লিকারিং কমে যায় এবং ৩০ এফপিএস-এ রিয়েল-টাইম প্রিভিউ পাওয়া যায়। শিল্পের নৈতিকতাবোধ ধরে রেখে কম্প্রেসড মডেলগুলো স্মার্টফোনের মাধ্যমে পুরোপুরি অফলাইনে চালানো সম্ভব।
বাংলাদেশে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভ-জি সফলভাবে বাজারে ছাড়ার মাধ্যমে ব্র্যান্ডটি তাদের গ্রাহকদের জন্য ইন্টেলিজেন্স-ভিত্তিক সংযোগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। ক্যামন ৫০ এবং পোভা কার্ভ ২ ফাইভ-জি এখন বাংলাদেশে টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে, আর ক্যামন ৫০ আল্ট্রা ফাইভ-জি-ও অতি শীঘ্রই পাওয়া যাবে। আরও তথ্যের জন্য www.tecno-mobile.com/bd ভিজিট করুন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
