× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মো. আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল)

০৮ মার্চ ২০২৬, ১৯:১৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমাইয়া বেগম (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ইয়ামিন শেখের  বিরুদ্ধে। তবে ওই গৃহবধুর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার  নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ফসিয়ার শেখের ছেলে ইয়ামিন শেখের সাথে একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মো.ফরিদ ভূইয়ার মেয়ে সুমাইয়ার বিবাহ হয়। দাম্পত্ত জীবনে তাদের দুই মাসের এক ছেলে সন্তান রয়েছে।

নিহত সুমাইয়ার বাবা ফরিদ ভূইয়া অভিযোগ করে বলেন, শনিবার (৭ মার্চ) রাতে আমার মেয়ে সুমাইয়াকে তার স্বামী ও স্বামীর পরিবার পিটিয়ে হত্যা করে। তারা আমাদেরকে কোনো খবর দেয়নি। অন্য মানুষের কাছ থেকে আমরা খবর পেয়ে সেখানে গেলে তারা বলে, তোমার মেয়ের শ্বাসকষ্ট উঠছিলো তখন আমরা ঔষধ খাওয়াতে গেলে তার গলায় আটকে সে মারা যায়। 
সুমাইয়ার বাবা আরও বলেন,  সুমাইয়ার শ্বাসকষ্ট ছিলো না আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। তার পা এবং গলায় দাগ রয়েছে ওকে পিটিয়ে হত্যা করেছে আমি এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে নিহতের স্বামী অভিযুক্ত ইয়ামিন হত্যার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। শনিবার রাতে তার হঠাৎ শ্বাসকষ্ট হলে প্রাথমিকভাবে  তাকে ঔষধ খাওয়ানো হয়। পরে ডাক্তারের কাছে নেওয়ার সময় পথে সে মারা যায়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.