চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে ৷
সোমবার ( ৯ মার্চ ) সকালে ফরাজিকান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফরাজিকান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সালা উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার ও ট্যাগ অফিসার মো: বিল্লাল হোসেন, ইউপি সচবি মো: জসিম উদ্দিন ও ফরাজিকান্দী ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল গণি তপদার ৷
ঈদুল ফিতর উপলক্ষে ২৪ দশমিক ১০ মেট্রিকটন চাউল সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ২ হাজার ৪১১ জন পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল বাসার ছগির, ফরাজিকান্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ
ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।