× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষমতার জন্য নয় মানুষের সেবা করার জন্য নির্বাচন করতে চাই - মিলন

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

০৯ মার্চ ২০২৬, ১৯:১০ পিএম

ক্ষমতার জন্য নয় মানুষের সেবা করার জন্য নির্বাচন করতে চাই বলে মন্তব্য করেছেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন মিলন। তিনি জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছি।

রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন সময় এসেছে জামালপুর সদর উপজেলার মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য নতুনভাবে কাজ করার।তিনি আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে ধারণ করে একটি সুশাসনভিত্তিক সমাজ ও উন্নত উপজেলা গড়ে তুলতে চাই।

আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন ও দোয়া থাকলে জামালপুর সদর উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নমুখী উপজেলা রূপান্তর করা সম্ভব। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন,আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য নির্বাচন করতে চাই। জামালপুর সদরের মানুষের আস্থা ও ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.