× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে নকল মোজো, সেভেন আপ, টেন আপ উদ্ধার: লাখ টাকা জরিমানা

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৯ মার্চ ২০২৬, ১৯:১৮ পিএম

রংপুরে মোজো, সেভেন আপ, ফ্রটো, টেন আপ এর নকল পণ্য উদ্ধার করেছে প্রশাসন। এসময় দুটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। 

সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর কুটিরপাড়া ও কামালকাছনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তমাল আজাদ ও নুসরাত আরা এ জরিমানা করেন। 

নগরীর কুটিরপাড়া এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ যৌথ উদ্যোগে মেসার্স দানিস ট্রেডার্স ও মেসার্স রুমন ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোজো, সেভেন আপ, টেন আপ এর নকল পণ্য উদ্ধারপূর্বক বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। শিশুদের জন্য ক্ষতিকর পণ্য তৈরী ও বাজারজাতের জন্য গোডাউনজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে জব্দকৃত বিপুল মালামাল বিনষ্ট করে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ মালামাল সংরক্ষণ ও বাজারজাত না করার বিষয়ে সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের এফএসও মোঃ লোকমান হোসাইন বলেন, এনএসআই এর তথ্যে আমরা দুটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমানে শিশুদের জন্য ক্ষতিকর মোজো, সেভেন আপ, ফ্রটো, টেন আপ এর নকল পণ্য উদ্ধার করা হয়। সেই সাথে দুটি কারখানার মালিককে জরিমানাসহ সতর্ক করা হয়। এরকম অভিযান অব্যাহত থাকবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.