× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

মো. আব্দুল্লাহ আল মামুন।

১০ মার্চ ২০২৬, ০৫:০৮ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর থানার মাধবখালী গ্রামের পশ্চিমপাড়া ও খাঁপাড়া এলাকার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে বিবাদের কারণে খাঁপাড়ার মসজিদ ছেড়ে পশ্চিমপাড়ায় নতুন একটি মসজিদ নির্মাণ করেন পাড়ার বাসিন্দারা।  তবে তাদের কবরস্থান একটা। সম্প্রতি কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরি জন্য খাঁপাড়া মসজিদের সীমানা পাচির ভাঙা হয়।  বিষয়টি নিয়ে সোমবার ইফতারের পর দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।  একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নিলে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন।  এসময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।  পরে সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে আহতদের মধ্যে মো. খানজাহান আলীর (৪৫) শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন লিখন (১৮), আশরাফুল (৪২), রোজিনা, তানজিন (৩২), নাজু এবং খানজাহান আলী। তারা সবাই জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের বাসিন্দা।

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।  তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়।  পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।  বর্তমানে সেখানার পরিস্থিতি সাভাবিক আছে।  এখন পর্যন্ত তারা কোনো অভিযোগ পাননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.