× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে ২ টনের অধিক ভেজাল চা পাতা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১০ মার্চ ২০২৬, ১৯:৪০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভেজাল চায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই টনেরও বেশি ভেজাল চা পাতা উদ্ধার করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের সিক্কা গ্রামে আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে বাড়ির ভেতরের কয়েকটি গোডাউন থেকে দুই টনের অধিক ভেজাল চা পাতা উদ্ধার করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই র‌্যাবের উপস্থিতিতে পাশের জমিতে নষ্ট করা হয়। 

জানা যায়, অভিযুক্ত আব্দুর রহিম দীর্ঘ দিন যাবত ভেজাল চা পাতার ব্যবসার সাথে যুক্ত। কয়েক বছর আগেও র‌্যাব ও বিজিবির অভিযানে তাঁর বাড়ি থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভেজাল চা পাতা। এরপরও তিনি অধিক মোনাফার লোভে ভেজাল চায়ের ব্যবসা চালিয়ে আসছেন।

অভিযান পরিচালনায় র‌্যাব-৯ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসএসপি মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভেজাল চা পাতা তৈরির একটি স্থানে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল চা পাতা উদ্ধার করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল চা পাতা তৈরি করে বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। এ ধরনের ভেজাল চায়ের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, অভিযানে অবৈধভাবে তৈরি দুই টনের বেশি ভেজাল চা পাতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.