× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরফ্যাশনে ২৩৩ পরিবার পেল ফ্যামিলি কার্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

১০ মার্চ ২০২৬, ২০:২৮ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৩৩ টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। 

 “সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় 

 ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকাসহ দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

  এ উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা হলরুমে ভোলা জেলা প্রশাসন আয়োজিত  জেলা প্রশাসক ডা. শামীম রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সার,  উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৩৩টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এসময় ফ্যামিলি কার্ড পেয়ে পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.