× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

১০ মার্চ ২০২৬, ২০:৩৪ পিএম

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের পাশে থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বড়াইগ্রাম থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা তার মুখ থেঁতলে দিয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.