× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ২০:৩৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের দায়ে দুলাল রবি দাস (৪৬) নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভালুকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।

দণ্ডপ্রাপ্ত দুলাল রবি দাস মৃত রমেশ রবিদাসের ছেলে। তিনি পৌর সদরের মুচারভিটা এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল রবি দাসকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.