× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদী পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার

১০ মার্চ ২০২৬, ২০:৪৬ পিএম

নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আহমেদ ইশতিয়াক আহমেদ (ইউএনও) 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন মোঃ কাউছার আলম সরকার  কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাকটর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের সময় করণীয় বিষয়ে জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.