পবিত্র রমজানের ইফতার এবং আসন্ন ঈদের ছুটিতে গ্রাহকদের কেনাকাটা ও খাওয়া-দাওয়ায় বিশেষ সুবিধা দিতে বিকাশ পেমেন্টে শুরু হয়েছে আকর্ষণীয় অফার। দেশের বিভিন্ন প্রিমিয়াম হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও বেকারিগুলোতে বিকাশ পেমেন্ট করলেই মিলছে এই বিশেষ ছাড় ও ক্যাশব্যাক।
আগামী ২০ মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু তারকা মানের হোটেলে ইফতার প্যাকেজের ক্ষেত্রে বিকাশ পেমেন্টে গ্রাহকরা ‘বাই ওয়ান গেট থ্রি/টু/ওয়ান’ অফার উপভোগ করতে পারবেন। সিক্স সিজনস হোটেলে একটি কিনলে তিনটি এবং হোটেল বেঙ্গল ব্লুবেরি, হোটেল লেকশোর ও দ্য ওয়ে ঢাকাতে একটি কিনলে দুটি ফ্রি সুবিধা পাওয়া যাবে। এছাড়া ডরিস হোটেল এন্ড রিসোর্টস, এশিয়া হোটেল, বেঙ্গল ইন, স্কাই সিটি, হোটেল জাব্বির প্যারাডাইজ, প্লাটিনাম গ্র্যান্ড, রয়্যাল টিউলিপ, ইউনিক রিজেন্সি, আসকট ঢাকা ও হোটেল সারিনাতে একটি কিনলে একটি ফ্রি অফার চালু রয়েছে।
রেস্টুরেন্টে ইফতার বা ঈদের আড্ডার বিল বিকাশে পরিশোধের সময় ‘D4’ কুপন কোড ব্যবহার করে গ্রাহকরা সর্বমোট ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এই অফারের আওতায় ন্যূনতম ৫০০ টাকা পেমেন্টে ১০ শতাংশ হারে প্রতিদিন একবার সর্বোচ্চ ১৫০ টাকা এবং অফার চলাকালীন পাঁচবারে মোট ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আলফ্রেডো, বার্গার কিং, সিক্রেট রেসিপি, ক্যাফে রিও, ক্যাফেইনস ওয়ার্ল্ড, শেফস টেবিল, গ্রিনস অ্যান্ড সিডস, খাও সান, পিৎজা টাইমসসহ দেশের প্রায় ২,৪০০টি আউটলেটে এই অফারটি কার্যকর থাকছে।
একইভাবে ক্যাফে, সুইটস ও বেকারির কেনাকাটায় ‘D7’ কুপন কোড ব্যবহার করে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ রয়েছে। ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ন্যূনতম ৩০০ টাকা পেমেন্টের ক্ষেত্রে ১০ শতাংশ হারে প্রতিদিন একবার ১০০ টাকা করে মোট পাঁচবারে ৫০০ টাকা পর্যন্ত এই ছাড় মিলবে। অ্যাপল গ্যাজেটস, আজওয়া, আম্বার বেক এন্ড পেস্ট্রি, ব্রেড এন্ড বিয়ন্ড, ক্লাউড কেক, কুপার্স, ইউরো বেকারি, কিউ বেকারি, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, নর্থ এন্ড, ক্রিমসন কাপ, বনফুল, মধুবন ও বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারসহ প্রায় ২,৫০০ এর বেশি আউটলেটে এই অফারটি গ্রহণ করা যাবে।
বিকাশ পেমেন্টে ইফতার অর্ডারে অফারগুলো দেখে নেয়া যাবে এই লিংকে-
https://www.bkash.com/campaign/search?category=restaurant,payment-five-star-bogo ।