× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‎সাতাশ পরিবারকে দুই লাখ টাকার যাকাত উপহার দিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

১০ মার্চ ২০২৬, ২০:৫৬ পিএম

‎ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হক বলেছেন, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর নানা কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, ভিক্ষার হাতকে কর্মীর হাতে পরিণত করছে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ। তিনি মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর আয়োজনে যাকাত উপহার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‎সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে ও সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সোহরাব আল হোসাইন তানভীর,ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল, সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী ডেভলপমেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক শান্তি চৌধুরী।

‎উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন,লায়ন হাজী দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল। উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ডেফোডিল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মদ প্রমুখ।

‎অনুষ্ঠানে সাতাশ পরিবারকে ঢেউটিন, সেলাই মেশিন, হুইল চেয়ার ও নগদ টাকা সহ মোট দুই লাখ টাকার উপহার দেয়া হয়। 



   #

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.