× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

মো: তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ২০:৫৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়নের ২ হাজার ৬১জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদুল ফিতরের উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ) সকালে মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব চাল বিতরণ করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার মো: জামাল হোসেন,মোহনপুর উনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন আহাম্মেদ সোহেল, হিসাব রক্ষক নুর হোসেন বিপ্লব, ইউপি সদস্য বিল্লাল তপাদার, মোঃ আল-আমিন প্রধান,মোঃ শাহাদাত হোসেন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মুল আয়মা লাইলী,জেসমিন আকতার  ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

এসময় মোহনপুর ইউনিয়নের ২ হাজার ৬১ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ২০ দশমিক ৬১০ মেট্রিকটন  ভিজি এফএর চাল বিতরণ করেন এবং প্রত্যেককে ১০ কেজি করে চাল বুঝে নেওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্য দোয়া করার আহবান জানান এই ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ৷

কাজী মিজানুর রহমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার এমন  মহতী উদ্যোগ নিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.