× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় এতিমদের মাঝে ইফতার বিতরণ করলেন যুবদল নেতা সাইফুল ইসলাম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ১০:২০ এএম

নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে রোজাদার পথচারী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা আলমারকাজুল এতিমখানায় ২৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

এছাড়াও ভ্যানচালক ও পথচারীদের মধ্যেও ইফতার বিতরণ করা হয়। 

ইফতার বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম মোল্ল্যা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, লোহাগড়া শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্ল্যা, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা মো. হিরু মোল্ল্যা, শহিদুল ইসলাম মল্লিক, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মো. আশিকুর রহমান স্বপন, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, কাজী নাঈম হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম মল্লিক বলেন প্রতি বছরের ন্যায় এই রমজানেও আমার ব্যক্তিগত উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী, গরীব ভ্যানচালক ও পথচারীদের মধ্যে পাঁচ শতাধিক বিরানির প্যাকেট বিতরন করেছি।

এর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

এই ইফতার বিতরণে আমাকে সহযোগিতা করেছেন লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৌদি প্রবাসি মোঃ হুমায়ুন কবির। 

আলমারকাজুল এতিমখানার শিক্ষার্থীরা ইফতার পেয়ে যারপরনাই খুশি। 

লোহাগড়া শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্লা বলেন লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মল্লিক সব সময় এলাকার অসহায় ও গরীব মানুষের পাশে থাকেন। তারই অংশ হিসাবে আজ এতিমখানার শিক্ষার্থীদের, গরীব ভ্যানচালক ও পথচারীদের মধ্যে প্রায় পাঁচ শতাধিক  ইফতার বিরানির প্যাকেট বিতরণ করেছেন। এছাড়াও ঈদ উপলক্ষে অত্র এলাকার গরিব অসহায় ও দুস্থ মানুষের  মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.