× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসচেতনতা মূলক সভা ও ইফতার মাহফিল

অনিক সিদ্দিকী তন্ময়,জীবননগর।

১১ মার্চ ২০২৬, ১০:২৪ এএম

জীবননগর উপজেলার উথলীতে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা ও ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উথলী গ্রামের পশ্চিমপাড়ায় বায়তুল মা'মুর জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা বিভাগের পরিদর্শক মো. বদরুল হাসান উপস্থিত থেকে সচেতনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও দেশের উন্নয়নে একটি প্রধান বাধা।এর প্রভাবে বিশেষ করে যুবসমাজের আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনাদের সন্তানদের দিকে নজর রাখবেন।তারা কোথায় যাচ্ছে, কোন বন্ধুদের সাথে মিশছে সেদিকে খেয়াল রাখবেন।আপনাদের এলাকায় কেউ যদি অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।মাদক ব্যবসায়ী কে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।মাদকমুক্ত সমাজ গড়তে আপনারা সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।

চুয়াডাঙ্গা জর্জ কোর্টের তরুণ অ্যাডভোকেট নাজমুল হুসাইন অনুষ্ঠান টি পরিচালনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বায়তুল মা'মুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী রবিউল হোসেন,সাধারণ সম্পাদক শহিদুল হক পবন, সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী,অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন,অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুর রহমান,মসজিদের খতিব আব্দুস সাত্তার সহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.