× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইবিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জ্যাবস- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১১ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জ্যাবস - এর নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।

আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাদিয়া শারমিনকে সহ-সভাপতি এবং সাগর হাসনাতকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ–জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।

নবগঠিত এই কমিটি আইবিএ–জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.