× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় আলোচিত সমালোচিত সেই ইউএনও'কে প্রত্যাহার

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম)

১১ মার্চ ২০২৬, ২০:১৮ পিএম

চট্টগ্রামের সেই আলোচিত সমালোচিত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।সাতকানিয়ায় যোগদানের পর শুরুতে ফুল নেওয়া কিংবা প্রশাসনের আইডি থেকে ব্লক মারাসহ নানা কর্মকাণ্ডে বিতর্কিত হলেও পরবর্তীতে মাদক,ইভটিজিং,মাটিকাটা,জনসেবা বিঘ্ন ও অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাগামহীন অভিযানে বেশ প্রশংসিত হন তিনি।ফলে অল্প সময়ে বদলি নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন।

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে প্রত্যাহার করা হয়।

প্রজ্ঞাপনে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো উজ্জল হোসেন ও মেহেরপুর মুজিবনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদাকেও প্রত্যাহার করে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে উপজেলা নির্বাহী অফিসার হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হলো।

গতবছর ২৯ জুলাই সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন খোন্দকার মাহমুদুল হাসান।যোগদানের পর প্রশাসনের আইডি থেকে বিপক্ষে গেলে ব্লক দেওয়ার অভিযোগ যেমন আছে তেমনি মাটিকাটা,ইভটিজিং,শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইউপি কার্যালয়ে সেবা নিশ্চিত করতে আকস্মিক অভিযানে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।ইউপি সেবার তালিকায় মূল্য নির্ধারণ কিংবা জনসেবা মূলক প্রতিটি তথ্য জনসাধারণের কাছে উন্মুক্ত করায় সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন অল্প সময়ে।উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধনসহ অল্প সময়ের রাস্তাঘাট উন্নয়নে কুড়িয়েছেন সুনাম।ফলে অনেকে মনে করছেন অপরাধ দমনে তার সাহসী ভূমিকার কারণে অল্প সময়েই তাকে সরিয়ে নেওয়া হয়েছে।অনেকে বলছেন সরকারি নিয়মে স্বাভাবিক বদলি। 

প্রশাসনের আইডি থেকে ব্লক মারা যেন পুরোনো অভ্যাস।বাশঁখালী উপজেলার একুশে পত্রিকার প্রতিনিধি বেলাল উদ্দিন একসময়ে জানান, বাশঁখালী সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন নানা কর্মকাণ্ড নিয়ে কমেন্ট বা প্রশ্ন করায় এসিল্যান্ড বাশঁখালী নামক আইডি থেকে তাকে ব্লক করা হয়।যেটা এখনো আনব্লক হয়নি।এমন অভিযোগ সাতকানিয়ার অনেকেরও।

তবে অপরাধ দমনে অভিযান কিংবা উপজেলার উন্নয়নের জন্য তিনি অল্প সময়েই বেশ প্রশংসিত হয়ে উঠেছেন।বিভিন্ন সময়ের অভিযান নিয়েও নানা অনিয়মের অভিযোগও দেখা গেছে ইউএনওর বিরুদ্ধে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.