× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১২ মার্চ ২০২৬, ০৯:৩৮ এএম

নীলফামারীর ডোমার উপজেলায় শান্তনা রায় (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বেতগাড়া ইউনিয়নের ধঞ্জনপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শান্তনা রায় ধঞ্জনপুর এলাকার সুশান্ত রায়ের একমাত্র মেয়ে। তিনি মির্জাগঞ্জ কুড়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.