× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানবতার সেবায় ডব্লিউএস ফাউন্ডেশনের নানা উদ্যোগ

১২ মার্চ ২০২৬, ১১:১৮ এএম

সমাজের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ডব্লিউএস ফাউন্ডেশন’। পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে ডব্লিউএস কমার্সের সহযোগী এই সংগঠনটি।

​‘মানুষ মানুষের জন্য’, এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

শুরুতে ঢাকা, মানিকগঞ্জ ও টাঙ্গাইল - এই তিন জেলায় প্রাথমিকভাবে কাজ শুরু করলেও আগামীতে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

খাদ্য ও জরুরি সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণের পাশাপাশি মানুষকে স্বাবলম্বী করে তুলতে কাজ করছে ডব্লিউএস ফাউন্ডেশন। এর অংশ হিসেবে সংগঠনটি শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও ক্ষুদ্র অর্থায়নে সহায়তা করছে। একইসঙ্গে নারী ও যুব উন্নয়নকেও তাদের কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য বিনা মূল্যে আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা দিচ্ছে ডব্লিউএস ফাউন্ডেশন। এ ছাড়া এতিম ও প্রবীণদের সহায়তা, বাসস্থান ও আশ্রয়ণ, বিবাহ সহায়তা, প্রযুক্তি ও ডিজিটাল সুবিধা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও কাজ করছে তারা।

ডব্লিউএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুর সিরাজ বাপ্পী জানান, সমতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর ও সহায়ক সমাজ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাঁরা কাজ করে যাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.