× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া ও ইফতার মাহফিল।

আরিফুল ইসলাম বাঘাইছড়ি (রাঙামাটি)

১২ মার্চ ২০২৬, ১৯:৪৫ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো নাছির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল আলম, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.