× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমজানে রক্তের চাহিদা মেটাতে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৪ মার্চ ২০২৬, ১৪:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পবিত্র রমজান মাসে সিলেটে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে বিনামূল্যে রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত সেফটি সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ২৪ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

আয়োজকরা জানান, সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত কিডনি ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া, ক্যান্সার, স্ট্রোক ও সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের জন্য রক্তের প্রয়োজন হয়। এসব মুমূর্ষু রোগীর জরুরি রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী সদস্য পারভেজ আহমদ ও নির্ঝর রায়, মানবাধিকার কর্মী আশরাফুল ইসলাম, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উপ-সহকারী কমল পদ পাল।

এছাড়া উপস্থিত ছিলেন সেফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, রবিউল ইসলাম রবি, মুহিবুর রহমান সোয়েব, দুলাল মুল্লা, কাজী শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুক্তার হোসেন মান্না বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবিক গুণাবলির অন্যতম। একজন মানুষ সামান্য উদ্যোগের মাধ্যমেই এই মহৎ কাজে অংশ নিতে পারেন। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের রক্তের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.