× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে ঝড়ের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত অন্তত ১৯ পরিবার

মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

১৪ মার্চ ২০২৬, ১৪:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে অন্তত ১৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বসতঘরের ছাউনি উড়ে গেছে এবং কিছু ঘর আংশিক বা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা নলেন কান্তি ত্রিপুরা সূত্রে জানা যায়, গতকাল হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে সাজেকের বিভিন্ন পাড়ায় বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে তারা বিপাকে পড়েছেন।

প্রাপ্ত তথ্যমতে, সাজেক ইউনিয়নের বেটলিং পাড়ায় ৭টি পরিবার, নিউ থাং নাং পাড়ায় ৩টি পরিবার এবং তারুং পাড়ায় ৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের অনেকের ঘরবাড়ি ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে।

এছাড়া শান্তি পাড়া ও জুপুই পাড়া বর্তমানে নেটওয়ার্কের বাইরে থাকায় ওই এলাকাগুলোর ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

অন্যদিকে সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পাড়ায় আরও ৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মন্টু কুমার ত্রিপুরা বলেন, ঝড়ো হাওয়ার কারণে কয়েকটি পাড়ায় বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে কিছু এলাকার তথ্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, এই বিষয়ে খবরাখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.