× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সিংড়া (নাটোর) প্রতিনিধি

১৪ মার্চ ২০২৬, ১৫:০২ পিএম

নাটোরের সিংড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র‍্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের সুবর্ণ সরোবরে এসে শেষ হয়। 

এছাড়া সিংড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিংড়া পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত, পৌর নির্বাহী অফিসার আব্দুল মতিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমূখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.