× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমপি মানিকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান

এম আই দিদার, চাঁদপুর প্রতিনিধি

১৪ মার্চ ২০২৬, ১৮:৪৮ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার - পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্য চাঁদপুরে সমন্বিত অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১ টায়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন, চাঁদপুর - ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। 

 র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ড ও সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 

 জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সময় লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময়, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, নির্বাহী কর্মকর্তা মোঃ নুর আজম শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনে নেতাকর্মীরা  কর্মসূচিতে অংশগ্র নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.