এ যেন এক হৃদয়বিদারক মর্মান্তিক দৃশ্য।চট্টগ্রামের সাতকানিয়ায় বসতঘরের আগুনে পুড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে সাতকানিয়া বাঁশখালীর সীমান্তে এওচিয়া ইউনিয়নের লটমনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু লক্ষীপুর জেলার মো. হাসানের সন্তান। শিশু দুইটির বাবা এলাকাটটিতে অবস্থিত ‘জেএমবি ব্রিকস’ নামক ইটভাটায় দিন মজুরের কাজ করতেন।তারা সাতকানিয়ার স্থানীয় বাসিন্দা নয়।
জানা গেছে, হাসান তার পরিবার নিয়ে ইটভাটায় শ্রমিকদের থাকার জন্য পলিথিনের কাগজে মোড়ানো অস্থায়ী বসতঘরে জীবনযাপন করতো। জানা যায়,মা-বাবা যাওয়ার পর নিহত ভাই-বোন খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোয় আগুন দিয়ে কক্ষে ঢুকে যায়। এরপর আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়লে ভাই-বোন আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়।
সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা গণমাধ্যমকে জানান, প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দুই শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।