× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম. জামশেদ আলম সীতাকুণ্ড প্রতিনিধি :

১৬ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু।

রমজানের শিক্ষা, আত্মসংযম ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং মোনাজাত পরিচালনা করেন আল ইফাদা হজ গ্রুপের সীতাকুণ্ড শাখার পরিচালক মাওলানা কাজী খায়রুল আলম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার মোহরম আলী, সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর, জামায়াতের উপজেলা মিডিয়া পরিচালক আবুল হোসেন, বিজনেস ফোরামের সভাপতি ও সাবেক কমিশনার রায়হান উদ্দিন রায়হান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েত ও সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি খায়রুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য, বাজার কমিটির প্রতিনিধিরা, জোড়ালগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.