× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এতিম শিশুদের পাশে মারিশ্যা জোন (২৭ বিজিবি)

বাঘাইছড়ি প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় চারটি এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

রবিবার (১৫ মার্চ ২০২৬) মারিশ্যা জোনের উদ্যোগে জোনের আওতাধীন চারটি এতিমখানার প্রতিনিধিদের নিকট শিক্ষা, চিকিৎসা ও উন্নতমানের খাবার পরিবেশনের জন্য এ অনুদান প্রদান করা হয়।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো; দারুসসুন্নাহ তাহ্‌ফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানা, হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) শিশু সনদ এতিমখানা, বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এবং সিঙ্গিনালা ইমাম হোসাইন (রা.) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।

এ সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সমাজের এতিম সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) নিয়মিতভাবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.