× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর উত্তরায় নতুন শোরুম চালু করল রিভো

১৬ মার্চ ২০২৬, ১৩:৪৮ পিএম

রাজধানী ঢাকার উত্তরায় নিজেদের নতুন শোরুম চালু করেছে দেশের শীর্ষ বিদ্যুচ্চালিত মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এর মাধ্যমে ঢাকার আরও বিস্তৃত এলাকার ব্যবহারকারীরা এখন রিভোর স্মার্ট ও টেকসই ই–বাইক কিনতে এবং বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন।

‘মটো জোন | রিভো ই–বাইকস’ নামে নতুন এই শোরুমটি উত্তরার সেক্টর ৫, রোড ৩–এ অবস্থিত। এখানে রিভোর বিভিন্ন মডেলের বৈদ্যুতিক বাইক পাওয়া যাবে। উত্তরা ও আশপাশের এলাকার গ্রাহকেরা রিভোর সকল ই-বাইক মডেল সরাসরি দেখতে পারবেন। পাশাপাশি মিলবে বিক্রয়োত্তর সেবা, টেস্ট ড্রাইভ ও আসল খুচরা যন্ত্রাংশ।

সম্প্রতি শোরুমটি উদ্বোধন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, “বৈদ্যুতিক যানবাহনকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছে দিতেই উত্তরায় এই শোরুম চালু করা হয়েছে। এটি গ্রাহকসেবাকে আরও সহজলভ্য করার আমাদের উদ্যোগেরই অংশ।”

তিনি আরও বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা নির্ভরযোগ্য বৈদ্যুতিক বাইকের অভিজ্ঞতা পান এবং একই সঙ্গে মানসম্মত বিক্রয়োত্তর সেবা উপভোগ করেন। উত্তরা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই শোরুমের মাধ্যমে এখানকার গ্রাহকদের আরও সরাসরি সেবা দেওয়া সম্ভব হবে।”

অনুষ্ঠানে রিভো বাংলাদেশের হেড অব সেলস নাজমুল আহসান সুমন প্রতিষ্ঠানের সম্প্রসারণ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আরও বক্তব্য দেন মোটো জোন-এর প্রোপাইটর মোঃ জাহিদুল হক।

পরে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নতুন এই শোরুমের মাধ্যমে উত্তরা ও আশপাশের এলাকায় গ্রাহকসম্পৃক্ততা বাড়বে বলে আশা করছে রিভো বাংলাদেশ। একই সঙ্গে সারা দেশে বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার জনপ্রিয় করার উদ্যোগও এগিয়ে যাবে।

বর্তমানে রিভো বাংলাদেশ তাদের ‘ঈদ ডাবল ধামাকা’ ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় যেকোন মডেলের রিভো ই-বাইক কিনলে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং অতিরিক্ত একটি ই-বাইক জিতে নেয়ার সুযোগ পাবেন। এছাড়াও, প্রতিটি ই-বাইক ক্রয়ের সাথে পাবেন একটি ফ্রি সার্ভিস কুপন। এই অফারগুলো এখন রিভোর শোরুমগুলোতে কার্যকর থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.