× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর)

১৬ মার্চ ২০২৬, ১৪:৩৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম গোলাম কিবরিয়া,মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম,

মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার রইচ উদ্দিন এবং  উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক উত্তম কুমার। 

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, আইসিটি কর্মকর্তা এম.ই সরোয়ার লিমন, সহকারী নির্বাচন কর্মকর্তা গোলাম সরোয়ার, একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.