ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন- ভূমিতে ১০০ জনের মধ্যে ১০০ জনের কমপ্লিন আছে। নির্বাচনে জনগনের সেবা করার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণকে শুষে খাওয়ার জন্য না। সারাদেশের নদীগুলেতো নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখনন করা হবে। এছাড়া সারাদেশে সড়কগুলো সংস্কার করা হবে। ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। যার লাগবে কার্ড নিবেন, লাগবে না নিবেন না। সট: মিজানুর রহমান, ভূমিমন্ত্রী
আজ সোমবার দুপুর ১২ টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১১ টায় সরকারের নির্বাচনী ইসতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর আওতায় নিয়ামতপুর উপজেলার বেলগাপুর-জুলুপাড়া উপ-প্রকল্পের বেললতা খাল পুনঃখনন কাজ এর উদ্বোধন করেন তিনি। কাজটির বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ।
এসময় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রকৌশলী বদরুদ্দোজা সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে মরহুম শহীদ জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়- বেলগাপুর-জুলুপাড়া পর্যন্ত বেললতা খালের দৈর্ঘ্য ১ হাজার ২০০ মিটার। যার বরাদ্দ ধরা হয়েছে ১৪ লাখ ৬২ হাজার টাকা। খালের উপরের প্রস্থ ১৪ ফুট ও নিচের প্রস্থ ৮ ফুট এবং গভীরতা ৬ ফুট। খাল খননের ফলে ১ হাজার ৫০ টি পরিবার উপকৃত হবে এবং ৭৫১ হেক্টর এলাকার শস্যের নিবিড়তা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে।