× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচির কারণেই দেশে খাদ্যে দিগুণ ফসল হয়েছিল: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৬ মার্চ ২০২৬, ১৫:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচির মাধ্যমে এই দেশকে স্বনির্বর বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছিলেন। আর এই খালকাটা কর্মসূচির মধ্যদিয়ে এদেশে খাদ্যে দিগুণ ফসল হয়েছিল যা আমরা রফতানি করতে পেরেছিলাম। তাঁর এই খালকাটা কর্মসূচিটা যোগপযোগী ছিলো। জনবান্ধব ছিলো এবং আজকে যদি এই কর্মসূচি নিয়মিত চালু থাকত তাহলে বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ থাকত। কিন্তু এটা তৎকালীন স্বৈরাচারী সরকার বন্ধ করেছিল। 

সোমবার (১৬) সকাল ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কাটাগাং খাল খনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আরিফুল হক এসব কথা বলেন। 

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার কাটাগাং নামক খাল (৩.৮ কি.মি.) খনন কার্যক্রমের  আনুষ্ঠানিক উদ্ভোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


কর্মসুচি উদ্ভোধনী অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন, আজকে আবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে সারা দেশের ৫৪টি জেলায় একযোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এটা আজকে শুরু হলো, এটি অব্যাহত থাকবে। এই খাল খনন কমৃসুচি ছিলো বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অংশ। 

প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের উন্নয়নের স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী আরিফুল হক বলেন, আমাদের প্রিয় নেতা এম সাইফুর রহমান তৎকালীন খালকাটা কর্মসূচি সিলেট বিভাগের মধ্যে এই মৌলভীবাজার জেলায় করেছিলেন সবচেয়ে বেশি। এবং তাঁর সূফল পেয়েছেন এ জেলার মানুষ। তিনি এই কর্মসূচির মাধ্যমে পরিবেশকেও একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিলেন।    

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান ও সদ্য নিয়োগ পাওয়া মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিল্লাল হোসেন ও বিএডিসি'র প্রধান প্রকৌশলী (সেচ)।

কর্মসূচি উদ্ভোধকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া খাল-নদী পুনঃখননের মাধ্যমে কৃষি সেচব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা দূর হবে এবং স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে, যা এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে কাটাগাং খালের নাব্যতা পুনরুদ্ধার করা হবে এবং আশপাশের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। এতে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে একই দিনে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের এই বৃহৎ কর্মসূচি একযোগে বিভিন্ন জেলায় শুরু হয়েছে। সরকারের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.