× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে চারতলা ভবন হেলে পড়ার অভিযোগ তদন্ত কমিটি গঠন, ভবন খালি করার নির্দেশ প্রশাসনের

নারায়ন রদিাস, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ১৯:১১ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সড়কে চারতলা একটি ভবন পাশের একটি চারতলা ভবনে হেলে পড়ার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে উভয় ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগ করার নিদের্শনা ও ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। 

জানা গেছে, পৌর এলাকার শহরের ২নং ওয়ার্ডের মিরপুর সড়কে দেলোয়ার হোসেনের চারতলা ভবনটি কয়েক ইঞ্চি পাশের আক্তার পাটওয়ারীর চারতলা কবনের দিকে হেলে পড়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরের দিকে বিষয়টি দৃষ্টি গোচর হলে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বিপরীত ভবনের ম্যানেজার মাহা গাজী বলেন, সোমবার সকালের দিকে ভবনটি হেলে পড়ার দৃশ্য চোখে পড়েছে।  

ফায়ার সার্ভিস ফরিদগঞ্জ এর কমাণ্ডার কামরুল ইসলাম জানান, তারা ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তার খাতিরে উপজেলা প্রশাসন তাৎক্ষনিক উভয় ভবনের বাসিন্দাদের ভবন ত্যাগ করার জন্য নিদের্শনা দিয়েছেন। 

ফরিদগঞ্জ পৌরসভার নক্সাকার আল আমিন জানান, ২০০৭ সালে ভবন দুটি পর পর নির্মিত হয়েছে। বর্তমানে উভয় ভবনই চারতলা বিশিষ্ট। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া জানান, ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে দ্রুত পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। এরা হলেন, গণপুর্ত বিভাগের এসডিও, পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী ও ফায়ার সার্ভিস এর কমান্ডার। তারা ঈদের পরে তদন্ত করে রির্পোট জমা দিবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আপতত ভবন দুটিতে কেউ যেনো না বসবাস না করে, সে বিষয়ে নিদের্শনা দেয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.