× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পথশিশুদের মুখে ঈদের হাসি, নীলফামারীতে “মেহেদী উৎসব ২০২৬”

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পথশিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক যুব সংগঠন “অনুপ্রেরণা”। সংগঠনটির আয়োজনে সোমবার (১৬ মার্চ) বিকেলে নীলফামারী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে হৃদয়ছোঁয়া আয়োজন “মেহেদী উৎসব ২০২৬”।

ঈদের আনন্দ যেন সবার জন্য—এই ভাবনা থেকেই আয়োজনটি করেছে সংগঠনটি। বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্টেশন এলাকায় থাকা পথশিশুদের হাতে ভালোবাসার ছোঁয়ায় মেহেদী পরিয়ে দেন স্বেচ্ছাসেবীরা। ছোট্ট হাতগুলোতে রঙিন নকশা আঁকার সঙ্গে সঙ্গে তাদের মুখেও ফুটে ওঠে নির্মল হাসি।

আয়োজকরা জানান, ঈদ আনন্দ, ভালোবাসা ও ভাগাভাগির উৎসব হলেও সমাজের অনেক পথশিশু সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের ঈদের আনন্দের অংশীদার করতে এবং সামান্য সময়ের জন্য হলেও উৎসবের আবহে নিয়ে আসতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

“অনুপ্রেরণা” সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। পথশিশুদের প্রতি সামান্য ভালোবাসা ও যত্নই তাদের জীবনে বড় আনন্দ এনে দিতে পারে।

সংগঠনের সদস্যরা মনে করেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ ধরনের ছোট ছোট মানবিক উদ্যোগই ভবিষ্যতে একটি সহমর্মী ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, পথশিশুদের নিয়ে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.