× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপিতে কোন দূর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

নড়াইল প্রতিনিধি

১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই। কেউ অন্যায় করলে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, জনগণের কল্যাণে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। সরকার বৈষম্যহীন উন্নয়ন ও সব নাগরিকের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল সার্কিট হাউজে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূল স্বার্থকতা। তিনি আরও বলেন, সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র বদলে দেওয়া হবে। বিশেষ করে নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো এবং স্থানীয় অবকাঠামোর আমূল পরিবর্তন আনাই বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কাজ।

মতবিনিময় সভায় নড়াইল জেলা বিএনপি সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: ইকবাল হোসেন সিকদার,সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই উদ্যোগ অব্যাহত রেখেছে।এই উদ্যোগের লক্ষ্য সারা দেশের হারিয়ে যাওয়া খাল এবং নদী পুনরুদ্ধার ও খনন করা, যা কৃষি ও মৎস্য সম্পদের জন্য উপকারী হবে। উদ্বোধনী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি.এম. আব্দুল মোমিন, নড়াইলের পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-জেনারেল) মো: আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.