পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় বিডি ক্রিয়েশন কোম্পানির দেওয়া ইফতার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে অন্তত ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ) বিকেলে ইফতার গ্রহণের কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে বমি, পেট ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অসুস্থ ২৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাশুড়িয়া এলাকার একটি কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য বিডি ক্রিয়েশন কোম্পানির পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতার গ্রহণের পরপরই অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিডি ক্রিয়েশন ফিনিশিং ইনচার্জ ও জুনিয়র সুপারভাইজার সূত্রে জানা যায়, রোজার মাসে আমাদের কোম্পানির শ্রমিকদের কয়েকবার আমরা ইফতারি খাইয়েছি। এমন সমস্যা হয় নাই। আজ আমরা সাড়ে ৩ শত শ্রমিকদের নিয়ে ইফতারের আয়োজন করে সব খাবারে ঠিক ছিল পিয়াজের মধ্যে হুইল পাউডারের গোড়ার গন্ধ পাওয়ার পর থেকেই ৩০ থেকে ৩৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করছি।
তিনি আরো বলেন , রোজার মাসে কোম্পানি দাশুড়িয়া সখের বাজার কফি অ্যান্ড চিন রেস্টুরেন্ট থেকে ইফতারের খাবার নিয়ে আসা হয়েছিল। তাদের পিয়াজু মধ্য থেকে হুইল পাউডারের গন্ধ আসছিল। ওই পিয়াজু খাওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
ইফতারির জন্য দাশুরিয়া শখেরবাজার কপি এন্ড চিন রেস্টুরেন্ট থেকে ইফতারিরে খাওয়ার গুলো সংগ্রহ করা হয়েছিল।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসলিম তাবাচ্ছুম স্বর্ণা জানান, সন্ধ্যার পর থেকে বিডি ক্রিয়েশন কোম্পানির একসঙ্গে ২০ থেকে ২৫ জন শ্রমিক খুব জ্বালাপোড়া, বমি সমস্যা নেই সব জরুরী বিভাগে নিয়ে আসেন। তাদের গ্যাসের ইনজেকশন এবং স্যালাইন দিয়ে অবজারভেশনের রাখা হয়েছে ।