ছবি: সংগৃহীত।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনে পর্যটকদের ঢল ৷
নদীর তীরে সমুদ্রের আমেজ এই যেন কক্সবাজারের এক অনন্য সৌন্দর্য বলেও মন্তব্য করেছেন আগত পর্যটকরা ৷
রোববার (২২ মার্চ) পর্যটকদের পদভারে মুখরিত হয়ে ওঠে মোহনপুর পর্যটন লিঃ।
দেশের একমাত্র মিঠা পানির বিচ এই মোহনপুর পর্যটন লিঃ ৷ দেশের বিভিন্ন স্থান হতে বাস,মাইক্রো বাস,প্রাইভেটকার ও লঞ্চ যোগে সরকারী চাকুরী জীবি,ব্যবসায়ী,স্কুল,কলেজ,মাদ্রাসার ছাত্র- ছাত্রীসহ বিভিন্ন পেশার অসংখ্য পর্যটক মোহনপুর পর্যটনে এসে বিভিন্ন রাইডে চড়ে পর্যটনের আনন্দ উপভোগ করেন ৷
মেঘনার পাড়ে গড়ে ওঠা এই পর্যটনের অন্যতম আকর্ষণ হলো মিঠা পানির বীচ, যা অনেকটা সমুদ্র সৈকতের মতোই অনুভূতি দেয় দর্শনার্থীদের। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থা শিশুদের জন্য রয়েছে থিম পার্ক, নাগরদোলা,ট্রেন রাইড, নৌকা ও স্পিডবোট ভ্রমণসহ নানা আয়োজন।
দর্শনার্থীদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পর্যটন এলাকা এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে পর্যটকদের মধ্যে ছিল বাড়তি আনন্দ ৷
মোহনপুর পর্যটনে রয়েছে আন্তর্জাতিক মানের কটেজ এই কটেজে রয়েছে সুইমিংপুল সহ আধুনিক সব সুবিধা। আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে ৬০ একর জমিতে ২০২০ইং সালে তৈরি করা হয় মোহনপুর পর্যটন লিমিটেড।
পর্যটনে রয়েছে ৩য় তলা বিশিস্ট ফাইভ স্টার মানের ৫টি কটেজ ৷ এতে ২৫টি পরিবার থাকতে পারবে ৷ নামাজ আদায়ের জন্য রয়েছে মসজিদ ৷ পর্যটন টি সকাল ৯টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে ৷ এ পর্যটনে এক সাথে লক্ষাধিক দর্শনার্থী আনন্দ উপভোগ করতে পারে ৷
পর্যটনে জলজ রাইডগুলোর মধ্যে রয়েছে স্পীড বোটিং, সোয়ান বোটিং, এছাড়া শিশুদের জন্য এখানে রয়েছে ৷ Train Kiddie (ট্রেন ), Marry Go round (মেরি গো রাউন্ড), Pirate bull Shooter, (পেরট বল সুটার), Big Eye fish Helicopter, Bike Arched game, Horse Ride, Space Car, Battery Car, Micky train, Joker castle, Family train, Honey swing, pirate Ship, Merry go round, সহ অসংখ্য রাইড ৷
এছাড়াও রয়েছে ১০০টি বিচ বেড,পর্যটনের সামনে রয়েছে ১টি খেজুর বাগান পর্যটন এলাকার সৌন্দর্যবর্ধনে লাগানো হয়েছে কাঠ বাদাম, কৃষ্ণচুড়া, কাঠ গোলাপ, নাকাচুরা, সিজিয়াম, কামিনি, সেওরা, হাস্নাহেনা, রজনীগন্ধা, বেলী, জবা,গোলাপ, রঙ্গন, বাগানবিলাস, পানিকা, টগর, লিলি থাই, পেনটাস, কেনা, এলকোনিয়া, প্যারাটাইস, পাপ্ম ট্রি,মনিরাজ পাম্প, বোতল পাম্প, সাইকাস পাম্প,চেরী ফুল, ল্যানটেনা, তীনফল, মিষ্টি জলপাই, টিমকা,লাল বর্ডার, কাটা মেহেদি, কারপেট ঘাস, ইগল ভিরা/ ক্যকটাস, এজালিয়াম, টিপু চায়না, খ্রীঃ ট্রি, ঝাউ ট্রি,নিমপারুল, মধুমালতি, অপরাজিতা, আলমান্ডা, মাধবীলতা, বিল্ডিং হার্ড, আর্মিলতা, করবী, সেনসূরি, কাঠালী চাপাঁ, পুমিলিয়া, ষোশন্ডা, টাইম ফুল, কলিহাসঁ, এডোনিয়াম, সিলভিয়া, পিটনিয়াছ ও বট বিক্ষু সহ দেশী- বিদেশী ফুল গাছ ৷ অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পর্যটনের জেনারেল ম্যানাজার কাজী মোহাম্মদ জাকির হোসেন বলেন, অবসর প্রাপ্ত আর্মির সাবেক এক ক্যাপ্টেন এর তত্ত্বাবধয়ানে সিসি ক্যামেরা,পর্যটনের নিজস্ব সিকিউরিটি ও এলিট ফোর্স কোম্পানীর দক্ষ সিকিউরিটি দ্বারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷
বাংলাদেশের যে কোন যায়গা থেকে জলপথে ও স্থল পথে মোহনপুর পর্যটনে আসা যায় ৷ দক্ষ ম্যানাজার দ্বারা পরিচালিত ৷ দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার ব্যবস্থাসহ রয়েছে দেশী- বিদেশী খাবার এবং এক সাথে শত শত লোকের বসার ব্যবস্থা ৷ সরাসরি টিকিট কেটে প্রবেশের পাশাপাশি অনলাইনেও টিকিট বুকিং করার সুযোগ-সুবিধা রয়েছে ৷
গাড়ী পার্কিং মটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রো গাড়ী, বাসসহ বিভিন্ন যানবাহনের জন্য রয়েছে বিশাল পার্কিং এর ব্যবস্থা ৷
রায়পুর থেকে স্বপরিবারে আসা ডাক্তার আহসান উল্লা বলেন,মোহনপুর পর্যটনে না আসলে আমরা বুঝতামনা যে এখানে এতো সুন্দর একটি পরিবেশ, তাদের আপ্যায়ন, আচার-আচরন,এখানকার পরিবেশ নদীর তীরে সমুদ্রের আমেজ সত্যিই প্রশংসনীয় ৷মোহনপুর পর্যটনে এসে আমার খুবই ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই মোহনপুর পর্যটন লিমিটেডের কর্তৃপক্ষকে ৷
নারায়নগঞ্জ থেকে আসা কেমিক্যাল ব্যবসায়ী জুয়েল মাহমুদ বলেন, আমি ঢাকা থেকে এসেছি। মনকে সতেজ রাখতে মোহনপুর পর্যটনে ছুটে এসেছি এখানে এসে মনে হলো যেনো কক্সবাজার এসেছি ৷ কৃত্রিম বিচ আর মনোমুক্তকর পকিবেশ খুবই ভালো লাগছে আমার ৷
রায়পুর থেকে আসা মাদ্রাসার শিক্ষক মোঃ মনির হোসেন বলেন, মোহনপুর পর্যটন এত সুন্দর তা আগে জানতাম না। এই প্রথম আসলাম। এখানে না আসলে বুঝতামনা এতো সুন্দর পরিবেশে গড়ে উঠেছে মোহনপুর পর্যটন লিমিটেডে এসে আমার খুব ভাল লাগছে।
সরকারী চাকুরী জীবি চাঁদপুর থেকে স্বপরিবারে আসা মোঃ মিজানুর রহমান বলেন, আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়েছি মোহনপুর পর্যটনের পরিবেশের মতো এতো সুন্দর পরিবেশ দেশের আর কোথাও দেখিনি আমাদের খুবই ভালো লাগছে আমাদের আত্বীয় স্বজনদের বলব মোহনপুর পর্যটনে এসে পর্যটনের আনন্দ উপভোগ করার জন্য ৷
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সাংবাদিক ফোরামের অতিরিক্ত মহাসচিব এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লি: এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন,সরকারের পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরনের লক্ষে বেকারদের কর্মসংস্থান সৃস্টি এবং গ্রাম-গুঞ্জের সর্বস্তরের মানুষের বিনোদনের জন্যই আমি এই পর্যটন শিল্প গড়ে তুলেছি ৷ এই পর্যটনে কয়েকশ লোকের কর্মসংস্থানের সৃস্টি হয়েছে এবং আরও বহুলোকের কর্মসংস্থানের সৃস্টি হবে এই পর্যটনে ৷ শুধু তাই নয় দেশের অর্থনীতিতেও গুরুত্ব পূর্ণভূমিকা রাখবে এই পর্যটন লিঃ ৷
মোহনপুর পর্যটন লিমিটেড এর জেনারেল ম্যানাজার কাজী মোহাম্মদ জাকির হোসেন বলেন, মোহনপুর পর্যটনে ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে অনেক পর্যটক আসে পর্যটকদের সেবায় আমরা সবসময় নিজেদেরকে নিয়োজিত রেখেছি ৷ সার্বক্ষনিক দর্শনার্থীদের নিরাপত্তা পরিচ্ছন্নতা ও বিনোদনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে সবসময় পর্যবেক্ষন করা হচ্ছে ৷
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
