× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাজার থেকে মাছ কিনে ফেরার পথে রাজনগরে দুর্বিত্তদের হাতে বৃদ্ধ আলেম রক্তাক্ত

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার:

২৪ মার্চ ২০২৬, ১৭:১২ পিএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে বাজার থেকে মাছ কিনে ফেরার পথে পূর্ব বিরোধের জেরে মাওলানা মোজাহিদ উদ্দীন আশাইদ (৬৫) নামে বায়োবৃদ্ধ এক আলেম কে এলোপাতাড়ি পিটিয়ে পরে ছুরিকাঘাত করে রক্তাক্ত আহত করেছে দুর্বিত্তরা।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যার আগ মুহুর্তে তারাপাশা বাজারে এই নির্মম হামলার শিকার হন ব্যবসায়ী এই প্রবীণ আলেম। এ ঘটনায় গোটা মৌলভীবাজার জেলা জুড়ে আলেম সমাজ সহ নানা মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আহত বায়োবৃদ্ধ আলেম মাওলানা মোজাহিদ উদ্দীন স্থানীয় এক কওমী মাদ্রাসার মুহতামিম হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি তারাপাশা বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার আগে তারাপাশা বাজারে মাওলানা মোজিহদ উদ্দীনের পথরোধ করে দুর্বিত্তরা এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত করে সড়কে ফেলে পালিয়ে যায়। এসময় তাঁর শরীর দিয়ে রক্ত ঝরছিল। পরে সেখান থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিয়ে আসা হয় মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এর পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মাওলানা মোজাহিদ উদ্দীন এর ছেলে যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান জুবায়ের ফেসবুক লাইভে এসে বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, আমার বাবা পরিচিত মূখ। দীর্ঘদিন যাবত তারাপাশা বাজারে ব্যবসা করে আসছেন। ২০২৪ সালের এপ্রিলে আওয়ামীলীগের সাবেক এমপি জিল্লুর রহমান, তাঁর ভাইদের যোগসাজসে সাজানো খুনের মামলায় আমার বাবাকে জেলে পাঠানো হয়। এর পর ২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগের পতনের পর জামিনে মুক্তি পান আমার বাবা। তিনি বলেন ওই ঘটনার জেরে আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকা জাঙ্গালী গ্রামের মৃত আকবর আলীর ছেলে জাহিদ আলী ও জহির মিয়া আমার বাবার উপর হামলা চালিয়ে আহত করেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ট তদন্ত করে এর বিচার চাই। 

মাওলানা মোজাহিদ উদ্দীন এর ছেলে নুরে আলম এর দাবি, ব্যবসা নিয়ে হামলাকারীদের সাথে আমার বাবার বিরোধ ছিলো। এ নিয়ে আগেও আমার বাবার উপর হামলা হয়েছে। যা নিয়ে থানা এবং আদালতে মামলা চলমান রয়েছে। এসব ঘটনার পিছনে মাওলানা মোজাহিদ উদ্দীন এর বড় ভাই মোশাহিদ উদ্দীন এর হাতও রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, হামলাকারীরা আওয়ামীলীগের সাবেক এমপি জিল্লুর রহমান এর আত্মীয় হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে হামলাকারীদের বাড়ি থেকে সেনা বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে।    

হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাওলানা মোজাহিদ উদ্দীন বলেন, বাজারে মাছ কিনতে যাই, এর পর ফেরার সময় পেছন থেকে রুল দিয়ে প্রথমে আমার ঘারে হামলা করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। পরবর্তীতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

হামলার বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন সরকার জানান, এখনো কোন অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। 

এদিকে প্রবীণ আলেম এর উপর বর্বরোচিত হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তারা ঘটনার সূষ্টু তদন্ত করে বিচার চান প্রশাসনের কাছে। এছাড়াও ওই ঘটনায় ফুঁসে উঠছেন জেলার আলেম সমাজ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.