× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন ফখরউদ্দিন আহমেদ বাচ্চু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

২৪ মার্চ ২০২৬, ২১:২৭ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ভালুকা পৌরসভা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। তাই ভালুকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় তিনি আরও বলেন, সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভালুকার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে শিক্ষক-প্রশাসন-জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের সমস্যাবলী, চাহিদা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট, প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম জোরদারের বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.