× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মরহুম ছলিম উল্লাহ লাভলু স্বৃতি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

২৪ মার্চ ২০২৬, ২১:৩০ পিএম

মতলব উত্তর উপজেলার ১১নং ফতেপুর পচ্ছিম ইউনিয়নের মান্দারতলী তাকওয়া জামে মসজিদ মাঠে মরহুম ছলিম উল্লাহ লাভলু স্বৃতি টিভি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মান্দারতলী আলোকিত তরুন ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে মান্দারতলী আলোকিত তরুন ক্লাবকে পরাজিত করে মিলারচর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ৷

ফতেপুর পচ্শিম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সিদ্দিকুর রহমান প্রধানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো: সাইফুল ইসলাম খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম ছলিম উল্লাহ লাভলু স্বৃতি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন ও পুরুস্কার বিতরণ করেন,মতলব উত্তর উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক ও  জেলা বিএনপি‘র সদস্য মো: আলমগীর সরকার৷

পুরুস্কার বিতরণকালে প্রধান অতিথির বত্তব্যে মো: আলমগীর সরকার বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবক আলহাজ্ব মো: মইনুদ্দিন, উপজেলা বিএনপি‘র সাবেক দপ্তর সম্পাদক মো: মোবারক হোসেন,

ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার,উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ফয়সাল আহমেদ সোহেল ও মামুন সরকার,

উপজেলা ছাত্রদলের আহববায়ক নুরুল হুদা ফয়েজী,ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী, প্রাত্তন শিক্ষক মো: শামসুল হক মাস্টার,উপজেলা যুবদলের সাবের যুগ্ম আহবায়ক একে এম দেওয়ান মহসিন,ব্যাংকার মো: আ: রব প্রধান, সমাজসেবক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.