× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে গণহত্যা দিবস পালিত

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর)

২৫ মার্চ ২০২৬, ১৫:০০ পিএম

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প কমাণ্ডার লে. তানবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের কালো রাত্রিতে এদেশের নিরীহ মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে  নির্বিচারে গণহত্যা চালায়।

আলোচনা শেষে উপজেলা মসজিদের খতিব পেশ ইমাম মাও. হাবিবুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.