× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নগর আ.লীগের ধ্বংসস্তুপ কার্যালয়ের জমিতে মালিকানার দাবিতে সাইনবোর্ড

রাজশাহী ব্যুরো

২৫ মার্চ ২০২৬, ১৮:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজশাহী মহানগর আ.লীগ কার্যালয়ের পরিত্যক্ত জমিতে মালিকানার সাইনবোর্ড রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এবার টানানো হয়েছে মালিকানার সাইনবোর্ড। মঙ্গলবার রাতের কোনো এক সময় কুমারপাড়া এলাকার পরিত্যক্ত ধ্বংসস্তুপের উপর ডা. দুর্জয় মৈত্রের নামে সাইনবোর্ডটি টানানো হয়।

ওয়ারিশ সূত্রে জমিটির মালিক তিনি এমন দাবি করা হয়েছে। ডা. দুর্জয় মৈত্র জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের ছেলে।

অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য জানান, তিনি ওই জমির মালিক। দীর্ঘদিন অন্যরা দখল করে রেখেছিল। ২০১৬ সালে নিম্ন আদালতে ও ২০১৮ সালে আপিলের রায় তার পক্ষে যায়। এরপর থেকে আওয়ামী লীগ অফিসের জন্য তাকে ভাড়া দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন ওই জমির মালিকানা তার ছেলের। ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে সেখানে তার ছেলে সাইনবোর্ড টানিয়েছে। জমিটির মালিক তারা, এ সংক্রান্ত আদালতের কাগজপত্র তার কাছে আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.