× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী ৬ মা‌সে দৃশ্যমান হবে অর্থনৈতিক স্বাবলম্বীকরণ পরিকল্পনা: আসলাম চৌধুরী

এম জাম‌শেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ১৩:৩৪ পিএম

বিএনপির চেয়ারম‌্যা‌নের উপ‌দেষ্ঠা সাবেক যুগ্ম মহাসচিব ও  চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম শুরু হয়েছে এবং যুবসমাজের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বীকরণ পরিকল্পনার দৃশ্যমান ফল আগামী ছয় মাসের মধ্যেই পাওয়া যাবে।

বুধবার দিবাগত রাতে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সীতাকুণ্ড উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, যার মাধ্যমে দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পথে এগিয়ে যায়। পরবর্তী সময়ে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় বলেও তিনি উল্লেখ করেন।

আসলাম চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র সুসংহত রাখতে কাজ করে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে সব ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানই দেশের প্রকৃত শক্তি এবং বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.