মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে মাছ কিনে ফেরার পথে পূর্ব বিরোধের জেরে মাওলানা মোজাহিদ উদ্দীন আশাইদ (৬৫) নামে বায়োবৃদ্ধ এক আলেম কে দুর্বিত্তরা এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে আহত করার ঘটনায় পরদিন ২৪ মার্চ অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং ১৩) আহত মাওলানা মোজাহিদ উদ্দীন এর ছেলে ও চাদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নুরে আলম জাবের।
এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় দুই অভিযুক্তরা হলেন, জাঙ্গালিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে জাহিদ আলী (৩৪) ও জহির আলী (৩২)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে থানায গরু চুরির মামলা ও অস্ত্র আইনে মামলা সহ বিভিন্ন একাধিক মামলা রয়েছে। এ ছাড়া অভিযুক্তদের সাথে মাওলানা মোজহিদ উদ্দীন এর পূর্ব বিরোধ ও আদালতে মামলা চলমান থাকায় অভিযুক্তরা মাওলানা মোজাহিদ উদ্দীন এর পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। এমন পরিস্থিতিতে গত ২৩ মার্চ বিকাল সাড়ে ৫টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎপেতে থাকা দুই অভিযুক্ত অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে মাওলানা মোজাহিদ উদ্দীনকে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থাণীয়দের সহায়তায় মাওলানা মোজাহিদ উদ্দীনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত রবিবার (২৩ মার্চ) সন্ধ্যার আগ মুহুর্তে তারাপাশা বাজারে নির্মম হামলার শিকার হন বাজারের ব্যবসায়ী ও প্রবীণ আলেম মাওলানা মোজাহিদ উদ্দীন আশাঈদ। এ ঘটনায় গোটা মৌলভীবাজার জেলা জুড়ে আলেম সমাজ সহ নানা মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আহত বায়োবৃদ্ধ আলেম মাওলানা মোজাহিদ উদ্দীন স্থানীয় এক কওমী মাদ্রাসার মুহতামিম হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি তারাপাশা বাজারে দীর্ঘদিন যাবত ব্যবসা-বাণিজ্য করে আসছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো: আরিফ উল্লাহ বলেন, মামলা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। আসামীরা ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে গেছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে তাদের গ্রেফতারে। তিনি বলেন, মামলা হয়েছে সুতরাং তাদের পালাবার পথ নেই।
এদিকে প্রবীণ আলেম এর উপর বর্বরোচিত হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন জেলার আলেমরা। ঘটনার প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে স্থানীয় তারাপাশা বাজারে উলামা পরিষদের ব্যানারে প্রতিবাদ সমাবেশও করেছেন তারা ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
