× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেলদুয়ারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দেলদুয়ার (টাঙ্গাইল)প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ১৭:৪৬ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.