× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে ৩১ বার তোপধ্বনি পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত

নাটোর প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ১৭:৫৬ পিএম

নাটোরে ৩১ বার তোপধ্বনি পুষ্পস্তবক অর্পন জাতীয়  পতাকা উত্তলন দোয়া মনোজাতের    মধ্যে দিয়ে  মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত।  আজ বৃহস্পতিবার  জেলা প্রশাসকের আয়োজনে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে ৩১ বার তোপধ্বনি পুষ্পস্তবক অর্পন জাতীয় পতাকা উত্তলন  দোয়া ও মনোযাতের মধ্যে দিয়ে মহান  স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

এসময় জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন আজকে দীর্ঘদিন পর স্বাধীন পরিবেশে স্বাধীনতা দিবস আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদযাপন করছে। স্বাধীন এবং রাষ্ট্রীয়ভাবে গত ১৮-২০ বছর এই সুযোগ আমরা পাই নাই। বিশেষ করে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি   রাষ্ট্রীয়ভাবে এবং স্বাধীনভাবে বিএনপি এই স্বাধীনতা দিবস উদযাপন করছে, পুলিশ প্রশাসন এবং সকলের সঙ্গে। আমরা কৃতজ্ঞতা জানাই আমরা বিশ্বাস  করি আজ থেকে ৭১ সালে এই দিনে বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন।সেই আলোকে বাংলাদেশ যতদিন থাকবে জাতীয় দিবস স্বাধীনতা দিবস উদযাপিত হবে। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘদিন পর  বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারছে।

আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহর কাছে।  কৃতজ্ঞতা জানাই দেশের জনগণের কাছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ  ও নাটোর ২ সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন,পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির আহবায় রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা  মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.