জামালপুরে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এর সার্বিক দিকনির্দেশনায় জনগণের সক্রিয় তৎপরতায় তিন হাজার ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১১ জনকে গ্রেফতার করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বৃহস্পতিবার(২৬ মার্চ) দুপুর ২ টায় নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে সংঘবদ্ধ চক্র অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করিতে ছিল। এ সময় স্থানীয় জনগণ সন্দেহভাজন গাড়ীসমূহ থামাইলে দেখা যায়, মোট ০৭টি গাড়ীতে ১৪টি পেট্রোল ভর্তি স্টিলের ড্রাম ও ০১টি খালি ড্রাম বহন করছিল। প্রতিটি ড্রামে আনুমানিক ২১৫ লিটার হিসেবে মোট ৩,০১০ লিটার পেট্রোল, যার আনুমানিক মূল্য ৩,৫২,১৭০/- (তিন লক্ষ বায়ান্ন হাজার একশত সত্তর) টাকা। পাশাপাশি ১৪টি পেট্রোল ভর্তি স্টিলের ড্রাম (মোট ৩,০১০ লিটার),০১টি খালি স্টিলের ড্রাম,০২টি ব্যাটারিচালিত অটোগাড়ি, ০৩টি ব্যাটারিচালিত অটোভ্যান,০১টি নছিমন গাড়ি,০১টি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৮০৭৯) উদ্ধার করা হয়। এ সময় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন মেলান্দহের তেলিপাড়া এলাকার আঃ হাকিম (৪০), সরিষাবাড়ী উপজেলার মোঃ জহুরুল ইসলাম (৪০), মাদারগঞ্জের চরনগর এলাকার শাহজামাল ওরফে জামাল উদ্দিন (৫০),মেলান্দহের ঝাউগড়া ইন্দ্রবাড়ী এলাকার মোঃ মারুফ হোসেন (২৬)
সারিয়াকান্দি উত্তর টেংরাকুড়া এলাকার মোঃ মোগল ড্রাইভার (৩৮), মেলান্দহের তেলিপাড়া এলাকার হামিদুর রহমান (৪০), সরিষাবাড়ী উপজেলার চর জামিরা এলাকার ফরহাদ মিয়া (৪০),মাদারগঞ্জের চর পাকেরদহ এলাকার মোঃ আলতাবুর ওরফে পিপলু ড্রাইভার (৩৬), সরিষাবাড়ী উপজেলার চর জামিরা এলাকার স্বপন (হেলপার) (৪০), সারিয়াকান্দি কটাপুর বাজারের মোঃ ফুল মিয়া (৩৮), উত্তর টেংরাকুড়ার মোঃ মনির হোসেন ড্রাইভার (৩৪), । পরে কেন্দুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রকিবুল ইসলাম মিলন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ্য করে ৩/৪ জন অজ্ঞাত নামা আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/২৫ ডি ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করে। পলাতক আসামীরা হলেন গোপালপুর দামেশ্বর এলাকার নেপাল মিয়ার ছেলে সোহেল (৪০), মাদারগঞ্জ কয়ড়া এলাকার মন্টু মিয়া(৬৫), শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকার আল আমিন(৪৫), জামালপুর সদরের দেউলিয়াবাড়ী এলাকার হাফিজুর রহমান (৪০),সরিষাবাড়ী উপজেলার চর জামিরা এলাকার সোহরাব মন্ডল এর ছেলে জগলু মিয়া(৪৫), সেংগুয়া এলাকার গোলজার হোসেন এর ছেলে সবুজ মিয়া (৪০)।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপালপুর দামেশ্বর এলাকার নেপাল মিয়ার ছেলে সোহেল, মাদারগঞ্জ কয়ড়া এলাকার মন্টু মিয়া, শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকার আল আমিন ঢাকা থেকে ন্যয্য মুল্যে তেল সংগ্রহ করে সোহেল এর বাসায় মজুদ করিয়া রাখে। চলমান বৈশ্বিক যুদ্ধের কারনে তেলের সংকট দেখা দেওয়ায় এই সুযোগে সোহেল ঢাকা থেকে প্রায় সময়ই পেট্রোল/অকটেন/ডিজেল নিয়া আসিয়া জনসাধারণকে সরবরাহ না করিয়া তাহার বসত বাড়ীতে ও দোকানে অবৈধ ভাবে মজুদ করিয়া রাখে এবং কালো বাজারে অধিক মূল্যে বিক্রয় করে বলিয়া জানা যায়। থানায় মামলা দায়ের হয়েছে। ১১ জনকে পুলিশ আদালতে প্রেরণ করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
জামালপুর পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি করা একটি গুরুতর অপরাধ, যা জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে এ ধরনের কোনো তথ্য জানা মাত্র নিকটস্থ থানায় অবহিত করুন। আপনাদের সহযোগিতাই অপরাধ দমনে সবচেয়ে বড় শক্তি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
