× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে লাউয়াছড়া ম্যারাথন অনুষ্ঠিত

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

২৬ মার্চ ২০২৬, ১৮:০০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ‘লাউয়াছড়া ২৬ কিলোমিটার ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬ টায় উপজেলার সবুজ প্রকৃতি আর পাহাড় ঘেরা সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দৌড়বিদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বৃহস্পতিবার ভোর ৬ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি পয়েন্ট থেকে ম্যারাথনটি শুরু হয়। ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মনোরম পরিবেশ দিয়ে দৌড়বিদরা তাদের নির্ধারিত লক্ষ্যপানে এগিয়ে যান। কমলগঞ্জ রানার্স-এর আয়োজনে এবং রাজকান্দি রানার্স-এর সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ম্যারাথনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পেশাদার ও অপেশাদার অসংখ্য দৌড়বিদ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরি ছিল ২৬ কিলোমিটার (মূল ইভেন্ট), ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার।

পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন কমলগঞ্জ রানার্স গ্রুপের সমন্বয়ক সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান ও ফয়সল আহমেদ। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাজকান্দি রানার্স গ্রুপের সমন্বয়ক সোলেমান হাসান, মো. জাকির হোসেন ও মঞ্জুর হাসান।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে সরিয়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতেই এই ম্যারাথনের আয়োজন। স্বাধীনতা দিবসের ভোরে এমন সুস্থ শরীরচর্চামূলক আয়োজন স্থানীয়দের মাঝেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রতিযোগিতা শেষে নির্ধারিত সময়ে দৌড় সম্পন্নকারী (ফিনিসার) বিজয়ীদের হাতে মেডেল ও সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দৌড়বিদদের উৎসাহিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.