× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুই হাজার পাচশত লিটার পেট্রোল মজুদ, জামালপুরে ৫০ হাজার টাকা দন্ড

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ১৩:৩৪ পিএম

দুই হাজার পাচশত লিটার পেট্রোল মজুদ রাখায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। শনিবার (২৮ মার্চ)  দুপুর সাড়ে ১২ টায় জামালপুর শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।  পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু করা হয়।

জানা যায়, সকাল থেকেই মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে সকাল থেকে মোটসাইকেল চালকেরা ভিড় জমান তেলের জন্য। জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। এ নিয়ে হট্টগোল শুরু হলে সংবাদ পেয়ে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।  জুই এন্টারপ্রাইজ সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়।মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রয় না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ মুঠোফোনে জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.